চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ১০টি বক পাখি অবমুক্ত করা হয়।রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় এসব উদ্ধার করা হয়।বকগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশকর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস. এম. রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ
১৩ শতাংশ শুঁটকিতে কীটনাশক, ৮৭ শতাংশই নিরাপদ

দেশে উৎপাদিত শুঁটকিতে গড়ে ১৩ শতাংশ কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ৮৭ শতাংশ শুঁটকিই নিরাপদ৷ যে ১৩ শতাংশ শুঁটকিতে Read more

মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক
মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইলে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক পড়েছে।গত ২ মাসে একাধিক মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদকেন্দ্রিক এসব প্রতারকচক্র বিভিন্ন মসজিদ থেকে Read more

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ Read more

মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন