বিশ্বব্যাপী প্রায় ৫২৮ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১৪০.৯ বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়ে বিশ্বের অন্যতম শীর্ষদাতা দেশের মর্যাদা লাভ করেছে সৌদি আরব। সোমবার (০৭ জুলাই) সৌদি এইড প্ল্যাটফর্মে এমন তথ্য প্রকাশ করা হয়। এই প্ল্যাটফর্মটি তিনটি বিভাগে বিভক্ত: মানবিক, উন্নয়ন ও জনহিতকর প্রকল্প, আন্তর্জাতিক সংগঠন এবং সংস্থাগুলিতে অবদান, এবং দর্শনার্থীদের পরিষেবায় কাজ করে। দেশটির সরকারি প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য মতে, সৌদির আর্থিক সহায়তা থেকে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে মিশর, দেশটি মোট ৩২ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা পেয়েছে। এরপরে ২৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন। সুবিধাভোগীদের তালিকায় পাকিস্তান রয়েছে তৃতীয় অবস্থানে, দেশটি মোট আর্থিক সহায়তা পেয়েছে ১৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির তালিকায় সিরিয়াও রয়েছে, দেশটি পেয়েছে ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। এরপরে ইরাক পেয়েছে ৭ দশমিক ৩৩ বিলিয়ন ডলার এবং ফিলিস্তিন পেয়েছে ৫ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়, এই পরিসংখ্যানে মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন অর্জনে জনগণ এবং দেশগুলির প্রতি সৌদির মানবিক ও উন্নয়নমূলক ভূমিকার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, সৌদি ভিশন ২০৩০ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এসব প্রচেষ্টা চলমান রয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে সৌদিআরব সরকার।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ Read more

জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ
জীবননগরে প্রবল বৃষ্টিপাতের কারণে চরম জনদুর্ভোগ

সোমবার দুপুর থেকে ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগরে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টিপাতের সাথে ঝোড়ো Read more

মুক্তি পেল ‘রামায়ণ’-এর টিজার, রাম রূপে রণবীরের বাজিমাত
মুক্তি পেল ‘রামায়ণ’-এর টিজার, রাম রূপে রণবীরের বাজিমাত

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট ‘রামায়ণ’-এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। নিউজ শনিবার (২৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন