কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। এদের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে সমুদ্রে নামা আরও ২ বন্ধু এখনো নিখোঁজ রয়েছেন।আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।নিহত শিক্ষার্থী কে এম শাদনান সাবাব রহমান (২১)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। বাবা কে এম আনিসুর রহমান।নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) ও আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগের সহপাঠী।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৪ বন্ধু মিলে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে যান। সেখানে পৌঁছে ৩ জন একসঙ্গে সমুদ্রে গোসলে নামেন। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ সাগরের স্রোত প্রবল হয়ে ওঠে। এ সময় ৩ জনই স্রোতের টানে গভীর সাগরে তলিয়ে যান। বন্ধুদের চিৎকারে স্থানীয় সি সেইফ লাইফ গার্ড সদস্যরা এগিয়ে এসে তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর কে এম শাদনান সাবাব রহমানের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যরা।হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, ৩ শিক্ষার্থী গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান। ১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ২ জনের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মাঝে এ খবরে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও প্রার্থনার ঢল বইছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার
ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার

নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার।ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের Read more

রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য
রাজনৈতিক বিভাজন আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশে প্রত্যেকটি ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন রয়েছে। এই বিভাজন আমাদের এগিয়ে Read more

যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও Read more

মোবাইল ফোনের দাম কমতে পারে
মোবাইল ফোনের দাম কমতে পারে

মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?
বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন