টানা চার দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদী-সাগরের পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত অর্ধলক্ষাধিক মানুষ।স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের মতে, টেকনাফ সদর, হ্নীলা, হোয়াইক্যং, সাবরাং, বাহারছড়া ও সেন্টমার্টিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় পানি ঢুকে পড়ে ঘরবাড়ি, সড়ক ও ক্ষেত-খামার। বিশেষ করে সদর ইউনিয়নের প্রায় ২০ শতাংশ এলাকা পানির নিচে চলে গেছে।সোমবার (৭ জুলাই) দুপুরের পর সরেজমিন ঘুরে দেখা যায়, ডেইলপাড়া, পল্লানপাড়া, মহেশখালীপাড়া, নাজিরপাড়া, রঙ্গীখালী, আলীখালী, লেদা, উলুবনিয়া, মৌলভীপাড়া, শাহপরীরদ্বীপের জালিয়াপাড়াসহ অন্তত ৩০টির বেশি পাড়া ও গ্রাম প্লাবিত হয়েছে।স্থানীয় সূত্র বলছে, অন্তত ৩০০টি পরিবার সম্পূর্ণভাবে পানিবন্দি হয়ে পড়েছে। অনেক এলাকায় বসতঘরের ভেতর হাঁটুসমান পানি উঠেছে। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ।টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, ইসলামাবাদ, নাইটং পাড়াও জলাবদ্ধতায় বিপর্যস্ত। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতার অন্যতম কারণ নাফনদী সংলগ্ন কাইয়ুকখালী খালের বড় অংশ ভূমিদস্যুদের দখলে চলে যাওয়া।হ্নীলার রঙ্গীখালীর বাসিন্দা নাছির উদ্দিন রাজ বলেন, ‘প্রায় দুই শতাধিক পরিবার এখন পানিবন্দি। ইউপি চেয়ারম্যানের সহায়তায় খাবার দেওয়ার চেষ্টা চলছে, তবে তা পর্যাপ্ত নয়।’সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, তাঁর ইউনিয়নের অন্তত ২০ শতাংশ এলাকা পানির নিচে। পাহাড়ি এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদের নিরাপদ স্থানে চলে আসতে বলা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘কয়েক দিনের ধরে চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা মুলক মাইকিং প্রচার করার পাশাপাশি পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করার প্রক্রিয়া চলছে। প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি ত্রাণ বিতরণে কোন প্রকার বৈষম্য যেন না করা হয়।’সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, নাফনদী সংলগ্ন বানিজ্যিক ক্ষ্যত কাইয়ুকখালী খালটির ৩০ % অংশ এখন ভুমিগ্রাসীদের দখলে চলে গেছে। এটিই টেকনাফ সদর ও পৌরসভা বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার মূল কারন। তারা জানান, ন্যায়,পানি চলাচলের রাস্তা গুলো খুলে দিলে অত্র এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা থেকে রেহাই পাবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ইমরান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা সৈয়দ মোহাম্মদ Read more

ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের
অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের

দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল। এই ঘটনার রেশ ধরে আবারও আলোচনায় উঠে এসেছে বলিউড Read more

স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী
স্ত্রীকে নোরা ফাতেহি বানাতে না খাইয়ে ব্যায়াম করান স্বামী

স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো বানাতে জোরপূর্বক ব্যায়াম করাতেন শিবম উজ্জ্বল নামের উত্তর প্রদেশের এক বাসিন্দা। তিনি দৈনিক ৩ Read more

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান
নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন