দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই শহরটির নাম দেওয়া হয়েছে পেনিকো। ধারণা করা হয়, পেনিকো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করত, যা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আদি জনগোষ্ঠীগুলোকে আন্দিজ পর্বতমালা এবং আমাজন অববাহিকার বাসিন্দাদের সাথে সংযুক্ত করত। গবেষকরা বলছেন, এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারাল’কে নতুন করে জানতে সাহায্য করবে।পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার (১৯৭০ ফুট) উচ্চতায় অবস্থিত এই স্থানটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এটি সেই সময়কার যখন মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় প্রাথমিক সভ্যতাগুলো বিকাশ লাভ করছিল।পেনিকো সেই কারাল সভ্যতার কাছাকাছি অবস্থিত, যা ৫০০০ বছর আগে প্রায় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে পেরুর সুপে উপত্যকায় আমেরিকার প্রাচীনতম জ্ঞাত সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কারাল-এ ৩২টি স্মৃতিস্তম্ভ, বিশাল পিরামিড কাঠামো, উন্নত সেচভিত্তিক কৃষি এবং শহুরে বসতি ছিল। এটি ভারত, মিশর, সুমেরিয়া এবং চীনের অন্যান্য তুলনামূলক প্রাথমিক সভ্যতা থেকে বিচ্ছিন্নভাবে বিকশিত হয়েছিল বলে মনে করা হয়।গবেষকদের প্রকাশিত ড্রোন ফুটেজে শহরের কেন্দ্রে একটি পাহাড়ের সোপানে একটি বৃত্তাকার কাঠামো দেখা যায়, যা পাথর ও কাদামাটির তৈরি ভবনের অবশেষ দ্বারা বেষ্টিত। আট বছরের গবেষণায় এই স্থান থেকে ১৮টি কাঠামো উন্মোচন করা হয়েছে। যার মধ্যে রয়েছে আনুষ্ঠানিক মন্দির এবং আবাসিক কমপ্লেক্স। ভবনগুলো থেকে গবেষকরা আনুষ্ঠানিক বস্তু, মানব ও পশুর মাটির ভাস্কর্য এবং পুঁতি ও ঝিনুকের তৈরি নেকলেস আবিষ্কার করেছেন।প্রত্নতাত্ত্বিক ড. রুথ শ্যাডি, যিনি পেনিকো নিয়ে সাম্প্রতিক গবেষণা এবং ১৯৯০-এর দশকে কারালের খননের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, এই আবিষ্কার কারাল সভ্যতা জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হওয়ার পর কী হয়েছিল, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। রয়টার্স নিউজ এজেন্সিকে ড. শ্যাডি বলেন, পেনিকো সম্প্রদায় বাণিজ্য এবং উপকূল, উচ্চভূমি ও জঙ্গলের সমাজগুলোর সাথে বিনিময়ের জন্য একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ছিল। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষক প্রত্নতাত্ত্বিক মার্কো মাচাকুয়ায় একটি সংবাদ সম্মেলনে বলেন, পেনিকোর তাৎপর্য হলো এটি কারাল সমাজের একটি ধারাবাহিকতা।পেরুর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব: পেরু আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের আবাসস্থল, যার মধ্যে আন্দিজের ইনকা দুর্গ মাচু পিচু এবং মধ্য উপকূল বরাবর মরুভূমিতে খোদাই করা রহস্যময় নাজকা লাইন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ফের তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তাঁর পদত্যাগের দাবি Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন