টেস্ট ক্রিকেটে ২০০৪ সালে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। এরপর থেকে একে একে কেটে গেছে ২১ বছর। এই ২১ বছরে ৩০০ পার করা ইনিংস হয়েছে ১৪ বার। তবে কেউ এই রেকর্ড টপকাতে পারেনি। বুলাওয়েতে আজ লারার সেই এভারেস্ট টপকে যাওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। শেষ পর্যন্ত সেটা আর করলেন না মুল্ডার।এর আগে অনেকেই রেকর্ডের খুব কাছে গিয়েও সঙ্গী ও বলের অভাবে কতবার হতাশায় মাঠ ছাড়লেন। আর আজ উইকেট ও অনেক বল খেলার সুযোগ পেয়েও রেকর্ডের পিছু ছুটলেন না। উল্টো ব্যক্তিগত ৩৬৭ রানে মুল্ডার অপরাজিত থাকার সময় প্রথম ইনিংস ঘোষণা করে বিশ্বকে অবাকই করে দিল দক্ষিণ আফ্রিকা। তাতে দশর্ক-সমর্থকদের আফসোসই বাড়ল।কেশব মহারাজ না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের নেতৃত্বভার পড়ে মুল্ডারের কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর গতকাল প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছেন। সেই থেকে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যারাথন ইনিংস খেলেছেন। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রানে শেষ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা।মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি এখানেই ইনিংস ঘোষণা করেছেন।মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। লারার ৪০০-এর পরে এই তালিকায় দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেছিলেন। তিনে আবার সেই লারা। তাঁর এবারের ইনিংস ৩৭৫ রানের। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতেই খেলেছিলেন এই ইনিংস। ৩৭৪ রান করে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মাহেলা জয়াবর্ধনের। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি।জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুল্ডারের ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডেভিড বেডিংহাম। ১০১ বলে বেডিংহাম করেছেন ৮২ রান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বেশ বেকায়দায় পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ২ ওভারে ২ উইকেটে ৫ রান করেছে।টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৫৭ বছর ধরে ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্বের প্রথম ম্যাচে ২৩৯ রান করেছিলেন ডাউলিং। বুলাওয়েতে গতকাল প্রথম দিনে ২৬৪ রান করে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুল্ডার। আজ দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি। তবে লারার সেই এভারেস্ট ছোঁয়া থেকে ৩৩ রান আগে থেমে গেলেন মুল্ডার।টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচ ইনিংসব্রায়ান লারা- ৪০০* ম্যাথু হেইডেন- ৩৮০ ব্রায়ান লারা- ৩৭৫ মাহেলা জয়াবর্ধনে- ৩৭৪ ভিয়ান মুল্ডার- ৩৬৭আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল
ইউরোপে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

ইউরোপজুড়ে ব্যাপক তুষারপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ Read more

ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ

দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত Read more

আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু
আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 'আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট Read more

চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক উৎসব মুখর রাত দেখেছেন ফুটবল প্রেমীরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন