সমুদ্র সৈকতজুড়ে সবুজ ঘাসের বিছানা। পা ফেলতেই কাদামাখা মাটির আস্তরণে নরম ঘাসের রাজত্ব। একদিকে সাগর, অন্যদিকে নদী। চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল বেড়িয়ে আছে। সবুজ গালিচা বিছানো ছোট ছোট গাছের টিলার মাঝখান দিয়ে এঁকে-বেঁকে গেছে সরু নালা। এই নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। কলকল ধ্বনিতে জোয়ারের ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আর আঁকাবাঁকা মাটির ভাঁজে জমছে পানি। মাটির ওপর সবুজ ঘাস ঢেউয়ে পানিতে ভিজে যেন সতেজ হচ্ছে। কেউ চাইলে বিকেলের মিষ্টি রোদে সবুজ ঘাসে বসে সাগরের পানিতে পা ভিজিয়ে চুপচাপ সময় কাটাতে পারেন দীর্ঘক্ষণ। লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি আর সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন কল্পনার সাগরে। মনোমুগ্ধকর এই স্থানের নাম ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’।প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতটি বরগুনা জেলার তালতলী উপজেলায়। এটি পায়রা, বিষখালী, বলেশ্বর ও বঙ্গপসাগরের মোহনায় অবস্থিত। ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’ থেকে ৩ কিলোমিটার উত্তরে ‘শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত’। ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’ থেকে ৩ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরি বা ফাতরার বন ও সোনাকাটা ইকোপার্ক অবস্থিত। এছাড়াও রয়েছে আদিবাসী জনগোষ্ঠী রাখাইন সম্প্রদায়। সব মিলিয়ে ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’ ও এর আশপাশের এলাকা পর্যটকদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে বিবেচিত হতে পারে।শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত:শুভ সন্ধ্যা একটি সমুদ্র সৈকতের নাম। সমুদ্রের কোল ঘেঁষা তালতলীর নিশান-বাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় অবস্থিত এই শুভ সন্ধ্যা সৈকতটি। বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলিত জলমোহনায় এই সৈকতটি দাঁড়িয়ে আছে যৌবনা রূপ নিয়ে। এই বেলাভূমিটি প্রায় চার কিলোমিটার লম্বা এলাকা জুড়ে বিস্তৃত। তালতলী উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোনাকাটা ইকোপার্ক সংলগ্ন নলবুনিয়ার এই চরটি এখন অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা।সোনাকাটা ইকোপার্ক:সমুদ্র তীরের দক্ষিণা হাওয়াকে গাঁয়ে মেখে প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা একটি পর্যটন কেন্দ্র টেংরাগিরি ইকোপার্ক। প্রাকৃতিক নিয়মে জন্ম নেওয়া ম্যানগ্রোভ বৃক্ষরাজির এই বনটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশের পর্যটক মহলে। স্থানীয় জনপদ থেকে শুরু করে সমগ্র বরিশাল বিভাগের মানুষের কাছে একটি বিশেষ পছন্দের পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে টেংরাগিরি ইকোপার্ক। বিশেষ করে ২০১০ সালে সরকারি সহায়তায় ইকো ট্যুরিজম পরিকল্পনার মাধ্যমে বনটিকে সজ্জিত করার পরে দৃষ্টি কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের।রাখাইন পল্লী:তালতলী উপজেলার কবিরাজ পাড়া, তালতলীপাড়া, আগাঠাকুরপাড়া, তাঁতিপাড়া, মনুখাপাড়া, মোমেষেপাড়া, ঠংপাড়া, লাউপাড়া, ছাতনপাড়া, তালুকদারপাড়া, বড় অংকুপাড়া, ছোটো অংকুপাড়া, ও সওদাগর পাড়াসহ রাখাইন সম্প্রদায়ের মোট ১৩টি পল্লী রয়েছে। এসব পল্লীতে বসবাস করছেন প্রায় ২ হাজার রাখাইন।স্থানীয় পর্যটন উদ্যোক্তা আরিফ রহমান বলেন, ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’ সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য পর্যটকদের সহজেই আকর্ষণ করতে সক্ষম। এখানের পর্যটন স্পটগুলোতে অবকাঠামো উন্নত করা গেলে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘নিদ্রারচর সমুদ্রসৈকতকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। এছাড়াও সবগুলো পর্যটন স্পটে পর্যটকদের জন্য নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’কীভাবে যাবেন:ঢাকা থেকে সড়কপথে সরাসরি বাসে বা নিজস্ব গাড়িতে তালতলী উপজেলা হয়ে নিদ্রার সৈকতে যাওয়া যায়। নৌপথে বরগুনা বা আমতলীর লঞ্চে এসে ভাড়া গাড়ি বা মোটরসাইকেলে তালতলী হয়ে সোনাকাটা ইউনিয়নে অবস্থিত ‘নিদ্রারচর সমুদ্রসৈকত’ পৌঁছানো সম্ভব। তালতলী শহরের আবাসিক হোটেল ও জেলা পরিষদ ডাক বাংলোয় রাতে থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ‘জল তরনী’ তাবু ঘরের তাবুতে থাকা খাওয়া ব্যবস্থা হয়েছে। যোগাযোগে আরিফ রহমান (০১৭১২১৯৮৬৬৭)।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক
কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক

কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করলে, Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার
বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কাচালং নদীর ভাঙনের ফলে বসবাসে হুমকির মুখে প্রায় ৬০ পরিবার।সরেজমিনে Read more

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

আমরা কখনো হার মানি না : গিল
আমরা কখনো হার মানি না : গিল

মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয়ে ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের সঙ্গে ২–২ সমতায় সিরিজ শেষ করেছে ভারত। তীব্র নাটকীয়তায় ঠাসা পাঁচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন