বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের আশা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব।’আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে, সকাল ১০টার দিকে জিয়ারত করেন তিনি।এর আগে, সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এক আলোচনা সভায় অংশগ্রহণ করতে সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান। পরে সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব।মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের আশা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে।’মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকেই।’এ সময় তিনি দাবি করেন, ‘দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে।’তারা দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে দুপুর ২টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠান মহানগরের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেট সফরে রয়েছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও কয়েকজন।মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিলেট এয়ারপোর্টে অভ্যর্থনা জানান- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

গভীর রাতে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।  রবিবার (৩০ আগস্ট) রাত স্থানীয় সময় ২৩:৪৭ মিনিটে (১৯:১৭ জিএমটি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় Read more

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ
গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন