অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। চলতি মে মাসের ২৬ তারিখ থেকে দায়িত্ব বুঝে নেবেন এই ইতালিয়ান। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বরাতে খবরটি নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।রিয়াল মাদ্রিদের এই কোচ ব্রাজিলের গত ৬৫ বছরের ইতিহাসে প্রথম স্থায়ী কোচ হিসেবে নিয়োগে পেলেন। আগামী মাসে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে প্রথমবার তার অধীনে সেলেকাওরা মাঠে নামবে।এ নিয়ে এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, দুটি আইকনের সম্মেলনে এক মাইলফলক হতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ও ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস গড়া আনচেলত্তি মিলিত হচ্ছে।কোচ হিসেবে ইউরোপের সেরা পাঁচটি লিগ জেতা আনচেলত্তির অবশ্য এটাই প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া। যেখানে বিশ্বের সবচেয়ে সফল দলটির গত আড়াই বছরের মধ্যে পঞ্চম হেড কোচের দায়িত্ব নিলেন আনচেলত্তি।২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হওয়ার পর দুটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। তবে আগেই গুঞ্জন তৈরি হওয়া ও শনিবার এল ক্লাসিকোতে হারের পর তার ভাগ্য যেন এক প্রকাশ হলুদ জার্সির দিকেই ঝুঁকে গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’

খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরো ১৫ জনকে পুশ ইন

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত Read more

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বলেন, একটি সুষ্ঠু, Read more

রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাইব্রেকার, এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জুলস Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা
বাঁচতে চায় দশম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ, কাঁদছে মা

‎আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন