নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। তার নতুন গঠন করা দলের নাম ‘আমেরিকা পার্টি’। এই দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় পক্ষ থেকে যা শুরু করেছে তা হাস্যকর। সর্বদা আমেরিকায় একটি দ্বি-দলীয় ব্যবস্থা ছিল এবং আমি মনে করি তৃতীয় পক্ষ শুরু করা কেবল বিভ্রান্তি বাড়িয়ে তোলে।’রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল যে নতুন দল গঠন করবেন মাস্ক। এরপর থেকেই এ নিয়ে সমালোচনায় মাতেন মার্কিন প্রেসিডেন্ট।এরপর আনুষ্ঠানিকভাবে নিজেই দল গঠনের ঘোষণা দেন মাস্ক। নিজের মালিকানাধীন এক্স-এ দেয়া পোস্টে তিনি জানান, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক ‘ইউনিপার্টি’-কে চ্যালেঞ্জ করার জন্য আমেরিকা পার্টি প্রতিষ্ঠা করেছেন তিনি।ট্রাম্প এবং মাস্ক পূর্বে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির’ নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্প। এই প্রতিষ্ঠানটি ফেডারেল ব্যয় কমাতে সহায়তা করার জন্য কাজ করে থাকে। তবে মাস্ক বারবার মার্কিন জাতীয় ঋণ বৃদ্ধিকারী সরকারি নীতির সমালোচনা করে আসছেন।রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘গত পাঁচ সপ্তাহে মাস্ককে সম্পূর্ণরূপে ‘ট্রেনের বাইরে’ যেতে দেখে আমি দুঃখিত।’ এছাড়া বরাবরই মাস্কের বৈদ্যুতিক গাড়ির বিরোধিতাও করে আসছেন তিনি।ট্রাম্প বলেন, ‘আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

ভারত শাস্তি ছাড়া পার পাবে না, স্পষ্ট বার্তা পাক প্রধানমন্ত্রীর
ভারত শাস্তি ছাড়া পার পাবে না, স্পষ্ট বার্তা পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ Read more

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, বিশ্বের শক্তিশালী ও নিষ্ঠুর কয়েকটি দেশ বা নেতা যদি নিজের ইচ্ছামতো Read more

স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে Read more

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন