প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। টানা দু’বার দক্ষিণ এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠত্ব অর্জন শেষে এখন মহাদেশীয় পর্যায়ে নিজেদের অর্জনকে আরও রঙিন করার প্রত্যাশা লাল-সবুজের প্রতিনিধিদের। মিয়ানমারে বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান ফুটবলের মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিত করে ঋতুপর্ণা-মনিকারা। দলের এ অর্জনে দেশে ফেরার পরই ফুটবলারদের জমকালো আয়োজনে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে।রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এই সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।এর আগে, রাত পৌনে ২টার দিকে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল। ফুটবলারদের বরণ করে নিতে অ্যাম্ফিথিয়েটারের গ্যালারি ছিলো প্রায় হাউসফুল। মধ্যরাতেও বাংলার রাজপথে ফুটবল ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।তবে, মধ্যরাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, সোমবার সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়।এশিয়ান কাপ তো বটেই বাংলাদেশের ফুটবল ভক্ত-সমর্থকদের চোখ এখন ২০২৭ নারী বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চাওয়া।উল্লেখ্য, বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে তুর্কমেনিস্তান ও বাহরাইন, তিন ম্যাচেই দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। আট মাস পর এশিয়ার মঞ্চে তাদের দেখতে পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। সেই আসরেও ভালো কিছু করবে পিটার বাটলারের শিষ্যরা— এমনটাই মনে করছে সবাই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির
দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে Read more

হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের Read more

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও Read more

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।ত্রিদেশীয় যুব ওয়ানডের ফাইনালবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ১টা Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন