রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ওই মাঠটিতে শুধু সেখানকার শিক্ষার্থীরাই খেলাধুলা করেন না। সেখানে তারাগঞ্জ কলেজপাড়া, থানাপাড়া, জদ্দিপাড়াসহ এর আশপাশের এলাকার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু দীর্ঘ দিন যাবত এভাবে সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগি হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি। শুধু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় ওই মাঠের সাথেই রয়েছে দুটি প্রাইভেট বিদ্যালয়। আবাসিক এলাকার ভিতরে খেলার মাঠটি হওয়ায় ওই মাঠের পাশ দিয়েই কলেজ পাড়া এলাকার বসবাসকারীদের চলাফেরা করতে হয়। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকার কারণে পানি পার হয়ে তাদের বাড়িতে যেতে হয়।  এক সময় খেলাধুলার কোলাহলে জৌলুষপূর্ণ মাঠটি এখন হারাতে বসেছে তার অতীতকে। এর ফলে অনেক ছেলেরা এখন খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মোবাইলে আসক্তি হয়ে এখন ঝুঁকছে অনলাইন জুয়া ও বিভিন্ন অনলাইন গেমসে। তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আমরা যখন ওই বিদ্যালয়ে পড়ালেখা করেছি তখন ওই মাঠটিতে খেলাধুলা করে বড় হয়েছি। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কিন্তু দুঃখজনক বিষয় যে, মাঠটিতে দেখি সামান্য বৃষ্টিতে হাঁটু জল বেঁধে থাকে। মাঠটির এক কোনে মাঠিকে বা কারা বাড়ি তৈরীর নির্মাণ সামগ্রী রেখেছে। আর অন্য এক কোনে মাঠি উঁচু করে জমা রেখেছে। মাঠটির কোথাও উচু কোথাও নিচু। মাঠটি দ্রুত সংস্কার হোক এটাই আমি চাই।ওই বিদ্যালয়ের ইব্রাহীম নামের এক শিক্ষার্থীর পিতা গোলাম রসুল বলেন, ছেলেদের পড়ালেখা যেমন ভালো তেমনি খেলাধুলা করাও ভালো। খেলাধুলা করলে মানসিকতা ও শরীর সব ঠিক থাকে। মাঠটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন।বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাওহে মাহফুজ বলেন, দীর্ঘ দিন যাবত এভাবে সংস্কারের অভাবে পরে থাকলেও তা ঠিক হচ্ছে না। আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। খেলাধুলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেখাপড়ায় আগ্রহ বাড়ায়। শুধু টানা পড়াশোনা ভালো লাগে না। তাই দ্রুত মাঠটি সংস্কার হউক এটাই আমি চাই। তারাগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসা মিয়া বলেন, মাঠটি সংস্কারের জন্য আমি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্তও তা করা হয়নি। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে মাঠটির সংস্কার কাজ শুরু হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার

দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২০ Read more

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব Read more

বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, এই দিনটিতে বিশ্ব গাধা দিবস পালিত হয়। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই

সুদানের এল-ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ। কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন