পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। তবে পরিবারের দাবি, নাজমুল মানসিক রোগী। কেন সে এমন কাজ করেছে, বুঝতে পারছেন না তারা।গুরুতর আহতবস্থায় ওই যুবক ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত ২৬ জুন বুধবার পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নাজমুল ঐ গ্রামের মিন্টু মোল্লার ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, নাজমুল পেশায় একজন এস্কেভেটর চালক। তার তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। তার ছোট আরও দুটি বোন অবিবাহিত রয়েছে। পরিবার থেকে প্রায়ই নাজমুলকে বিয়ের কথা বলা হলে সে রাজি হত না। ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে।কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অস্ত্রোপচার শেষে নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈটোলা ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ঘটনার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি। পরে ভর্তি করা হয়। বর্তমানে নাজমুল পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে বলে তিনি জানান।তবে এ বিষয়ে নাজমুলের বাবা মিন্টু মোল্লা বলেন, ছেলেটা মানসিক রোগী। দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা করানো হচ্ছে। চিকিৎসায় সে অনেকটা সুস্থ। কিন্তু কী কারণে এমন কাজ করলো, আমরা বুঝতে পারছি না।তিনি আরো জানান, যুবক ছেলেকে সবাই বিয়ের কথা বলবে, এটাই স্বাভাবিক। ওর নানা ও দুলাভাই মাঝে মাঝে বিয়ের কথা বলতো। তবে ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না।পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম বলেন, নাজমুলের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই Read more

ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় Read more

ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না
ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না জানিয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ভোট (ডাকসু নির্বাচন) জাতীয় Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন