যশোরে গাছের ডাল মাথায় পড়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কুমিল্লার রামগঞ্জ উপজেলার পালিসালা গ্রামের হাবু মিয়ার ছেলে। তিনি ফুফাতো ভাই শাহ আলমের শ্বশুরবাড়ি করিমপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন।যশোর শহরের গরিবশাহ রোডে ফুফাতো ভাই কাজী শাহ আলম জানান, কয়েকদিন আগে জাহাঙ্গীর তাদের বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে তাকে সাথে করে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে শ্বশুর হানিফ বিশ্বাসের বাড়ি বেড়াতে যান। দুপুরে খেয়ে যশোর শহরে ফেরার জন্য ধলগা রাস্তা মোড়ে সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কড়াই গাছের একটি ডাল ভেঙে জাহাঙ্গীরের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’
সংবিধানের তফসিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর Read more

ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

কয়েকদিন ধরে পাবনা জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি Read more

ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার
ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের Read more

মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও
মাদারীপুরে হাসপাতালে ইতালি প্রবাসীর লাশ রেখে স্ত্রী উধাও

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে উধাও হয়ে গেছে স্ত্রী ও শশুর Read more

প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান
প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল জাপান

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল জাপান। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল এশিয়ার পরাশক্তি সামুরাই ব্লু’স। Read more

দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান
দখলদারদের ছাড় নয়, সিংড়ায় এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নম্বর খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (১৫ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন