মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে উধাও হয়ে গেছে স্ত্রী ও শশুর বাড়ির লোকজন। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত হালিম জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী বালা উদ্দিনের ছেলে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মাসুদ খান।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পার্শ্ববর্তী নগর গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। এরপর আর্থিক লেনদেন নিয়ে রেশমার পরিবারের সাথে হালিমের দ্বন্দ্ব হয়। হালিমের পরিবারের দাবি, এই দ্বন্দ্বের ধরেই হালিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করলে লাশটি ফেলে রেখেই পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রেশমাসহ শশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়ে Read more

শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। Read more

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু
জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

বসের ৫ কোটি টাকা নিয়ে স্ত্রীকে তালাক, অতপরঃ
বসের ৫ কোটি টাকা নিয়ে স্ত্রীকে তালাক, অতপরঃ

চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন হে নামের এক তরুণ। ওই কোম্পানির মালিক ঝু। কদিনের মাঝেই দুজনের বেশ খাতির জমল। প্রেম Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন