সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৬২ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৭৫৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬৫ শতাংশ ইউথোপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এছাড়া ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।এছাড়া আইন ভঙ্গ কারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্য থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 

কুমিল্লার হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজে তীব্র Read more

যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন
যশ-নুসরাতের সম্পর্ক ভাঙার গুঞ্জন

কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দু’জনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার Read more

চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!
চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুরে দীর্ঘ বছর ধরে জমি নিয়ে হায়দার ধনীর পরিবারের কোন্দলের জেরে ধ্বংসের মুখে পুরো গ্রাম। পরিবারের Read more

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ও গুলিবিদ্ধ Read more

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন