শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হবে ২৪৯ রান।শনিবার (০৫ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেন পারভেজ হোসেন ইমন।ইমন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয়ে ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তার ৬৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। অন্যপ্রান্তে হৃদয় খেলেন ধীরস্থির কিন্তু মূল্যবান এক ইনিংস।ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর একটি অসাধারণ গুগলিতে তাকে বোল্ড করেন হাসারাঙ্গা। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। পেসাররা শর্ট বলের ফাঁদে ফেলে আরও কয়েকটি দ্রুত উইকেট তুলে নেন। এক পর্যায়ে স্কোরবোর্ডে ১৫৯/৫ অবস্থায় পৌঁছে বিপদে পড়ে বাংলাদেশ।তবে, জাকের আলী ও হৃদয় কিছুটা ক্ষণিক স্বস্তি এনে দেন। হৃদয় ধীরে ধীরে অর্ধশতক পূর্ণ করে দলকে ২০০ পার করান। কিন্তু শেষ পর্যন্ত তার অযথা রানের জন্য ছুটে রান আউট হয়ে যাওয়া দলের জন্য বড় আঘাত হয়ে আসে। জাকের আলিও ২৪ রান করে আউট হন।ইনিংসের শেষদিকে তানজিম হাসান সাকিব দুর্দান্ত এক ছোট্ট ঝড় তুলেছিলেন। মাত্র ২১ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যার মধ্যে ছিল ২টি চার ও ২টি বিশাল ছক্কা।শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে। বল হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, মাত্র ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। হাসারাঙ্গা ৩টি, চামিরা ও আসালাঙ্কা নেন একটি করে উইকেট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় মিললো লোকাল চাল
কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় মিললো লোকাল চাল

কুমিল্লার বুড়িচংয়ে নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় মিললো স্থানীয়ভাবে উৎপন্ন হওয়া বিভিন্ন লোকাল চাল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পারুয়া এলাকায় Read more

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ Read more

প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন