চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন ধরেই অনিশ্চয়তা দেখা দিলেও এবার সিরিজ নিয়ে সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সফরটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ করা হয়েছে।এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, দুই বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে সফরের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে।সূচির সময় পিছিয়ে গেলেও ম্যাচসংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। আগের পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন,‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ চলছে, ইতিবাচক আলোচনা হচ্ছে। পরের সুবিধাজনক উইন্ডোতে সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তারা বেশ সহযোগিতাপূর্ণ ও পেশাদার আচরণ করছে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।’উল্লেখ্য, প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেভাবে বিএনপি নেতাদের Read more

মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী

নিউইয়র্কের একটি আদালতে নাটকীয়ভাবে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার (০৫ জানুয়ারি) ভোরে Read more

নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক Read more

বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা Read more

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন