উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান।চকরিয়া উপজেলা ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেওয়ার পর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন মানুষের সমস্যার কথাগুলো শুনার জন্য। সাম্প্রতিক মাতামুহুরি নদীর ভাঙন রোধে জিও ব্যাগের ব্যবস্থা করে দিয়েছেন এ মানবিক ইউএনও। এছাড়া বিভিন্ন নদীর তীরে গাইড ওয়াল নির্মাণ করে নদীর পাড় টেকসই করার জন্য কাজ করে যাচ্ছেন।চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চলাচলের অনুপযোগী রাস্তাগুলো চলাচলের উপযোগী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও। তিনি সরকারি বরাদ্দ দিয়ে রাস্তাগুলো সংস্কার বা মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ভুক্তভোগী তার অফিসে গেলে অগণিত সেবা দিয়ে যাচ্ছেন। সেবাগ্রহীতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের ব্যবহারে মুগ্ধ হন।মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ বলেন, ‘চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়ার প্রত্যেকটি অঞ্চলে চষে বেড়ান মানুষের দুর্দশার কথা শুনার জন্য। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।’তিনি আরো বলেন, ‘চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ নির্মাণসহ বানবাসীর জনজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে তিনি নাগরিক সেবার অতন্দ্র প্রহরী।’চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘চকরিয়া উপজেলায় যোগদান করার পর নাগরিকদের সেবার মান নিশ্চিত করার চেষ্টা করছি। উপজেলার অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান অপসারণ হওয়ায় নাগরিকগণ সেবা বঞ্চিত হওয়ার সম্মুখীন হলে তাদের নাগরিক সেবার ব্যবস্থা করছি। চকরিয়া উপজেলা একটি বৃহত্তম উপজেলা। এ উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’তিনি আরো বলেন, ‘উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চলাচলের রাস্তাগুলো অনুপযোগী। এ রাস্তাগুলো চলাচলের উপযোগী করার জন্য বরাদ্দ দিয়ে সংস্কার বা মেরামতের উদ্যোগ নিচ্ছি। আমি যতদিন চকরিয়া উপজেলায় কর্মরত থাকব, ততদিন নাগরিক সেবা দেওয়ার জন্য কাজ করে যাবো।’এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা স্থগিত করা এবং ইউএসএইড সংস্থাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত উন্নয়ন খাতে তীব্র প্রতিক্রিয়া Read more

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর Read more

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।এতে Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

বাগমারায় শেয়ালের আক্রমণে আহত ১৪
বাগমারায় শেয়ালের আক্রমণে আহত ১৪

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে এক নারীসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াছিন আলী, কাজি সরদার, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন