ভারতের উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীদের বহন করা একটি গাড়ি কলেজের দেয়ালে সজোড়ে ধাক্কা দিলে বরসহ একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) সকালের ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।জানা যায়, প্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। সেটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভাল জেলার জেভানাই গ্রামে। সকাল সাড়ে ৬টার দিকে জনতা ইন্টার কলেজের দেয়ালে দ্রুতগতিতে গাড়িটি ধাক্কা খেয়ে উল্টে যায়।গাড়িতে দশজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন। সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের গ্রামে যাচ্ছিলেন তারা।স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা আরও তিনজন আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আলিগড়ের একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং মেডিকেল দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পাঁচজনকে মৃত অবস্থায় জেওয়ানাই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে ভাঙা কাচ, রক্তের দাগ এবং দুমড়েমুচড়ে পড়ে থাকা গাড়ি দেখা গেছে। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পেছনে নাসির মোড়ল?

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক Read more

রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসাইনের এক Read more

‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’
‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র Read more

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে চাটমোহর রেলস্টেশনের এক Read more

যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার
যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে প্রায় ৯৩৬ কোটি টাকা। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন