বিগত সরকারের আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (০৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।প্রেস সচিব বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার।এর থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনও এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।সভায়, সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চারমাস পার হলেও এ নিয়ে অগ্রগতি নেই কেন সেই প্রশ্নও তোলে সংগঠনটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!

বাংলাদেশ পুলিশের অন্যতম আলোচিত থানা সাভারের আশুলিয়া। দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকাটি এখন আইনশৃঙ্খলার জায়গায় নয়, বরং সেখানকার Read more

ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ
ভারতের কলকাতা ও ত্রিপুরায় ‘বাংলাদেশবিরোধী’ বিক্ষোভ

বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও Read more

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির পাশের একটি খড় ও খড়ি রাখার টিনশেড ঘরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল Read more

খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা
খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন