ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন এক ফুটবলার। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। নিহত ফুটবলারের নাম মুহান্নাদ আল–লেলে।জানা যায়, সেন্ট্রাল গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন মুহান্নাদ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে শুধু ফুটবল এবং সংশ্লিষ্ট আছেন ২৬৫ জন।ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। এ আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।’স্থানীয়ভাবে পরিচিত ফুটবলার মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে ২০১৬–১৭ মৌসুমে তিনি ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির নেতৃত্বও দেন।এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়াবিদদের মৃত্যুর পাশাপাশি ক্রীড়া স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি উল্লেখ করে ফেডারেশন আরও জানায়, ‘দখলদার বাহিনীর হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৪–তে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর ৮১টি ধ্বংস হয়েছে আংশিকভাবে। এর মধ্যে ফিফার অর্থায়নে নির্মিত ১২টি স্টেডিয়ামের সব কটিই ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া গাজা উপত্যকার ইয়ারমুক ও ফিলিস্তিন স্টেডিয়ামগুলো এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের তিন দিন পর জিহাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া Read more

আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সঞ্চালন লাইনের ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে মনির হোসেন (১৬) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (০৩ আগস্ট) Read more

শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ
শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন