ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি অঞ্চলে বিমান চলাচল আবার শুরু করা হয়েছে।ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু বিমানবন্দর সক্রিয় করা হয়েছে। এসব বিমানবন্দর সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।তবে এখনও ইসফাহান ও তাবরিজের বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এসব শহর থেকেও বিমান চলাচল শুরু হবে।প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে ইরানও তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।যুদ্ধবিরতির পর ধাপে ধাপে আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে ইরান। পূর্বাঞ্চলের আকাশপথ ইতোমধ্যেই চালু হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সুযোগও সম্প্রসারিত করা হয়েছে বলে জানানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত খেলেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সেই হতাশার রেশ কাটার আগেই ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় Read more

ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত Read more

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন
পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার Read more

নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) Read more

পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন