কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর ঘটনার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। অভিযানে তাদের কাছ থেকে চারটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার র‍্যাব-১৫ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকার আহমদ শরীফ ওরফে শরীফ্যা ডাকাত এবং রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নার রেজাউল করিম ওরফে বাবুল। শরীফ ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।র‍্যাব জানায়, গত ২৩ জুন গভীর রাতে পূর্ব নূরারডেইল এলাকার নুরুল আমিন ওরফে বাবুল ও তার ভাই হাসান আলীর বাড়িতে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।ঘটনার সময় নুরুল আমিন ডাকাত দলের সদস্য আহমদ শরীফকে চিনে ফেলেন। তখনই সে বগলের নিচে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ নুরুল আমিনকে স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পেছনের কারণ জানতে গিয়ে বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। নিহতের স্ত্রী র‍্যাবকে জানান, প্রবাসে থাকাকালীন তার স্বামী নুরুল আমিনের অনুপস্থিতিতে আহমদ শরীফ বারবার তাকে কুপ্রস্তাব দিতেন ও নানাভাবে উত্ত্যক্ত করতেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তিনি অভিযোগ করেন।র‍্যাবের ভাষ্য অনুযায়ী, এই উত্ত্যক্ততার ঘটনা থেকেই পরিকল্পিত ডাকাতির ছক কষা হয় এবং সেই রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরদিন ২৪ জুন নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে আহমদ শরীফকে প্রধান আসামি করা হয়, আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।এরপর থেকেই র‍্যাব আসামিদের ধরতে অভিযান চালায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আহমদ শরীফের বাড়িতে অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করে। র‍্যাব-পুলিশ যৌথভাবে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে।পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, একটি রাউন্ড গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। কুপ্রস্তাবে সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের পথেই নামে শরীফ।র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, ঘটনার পেছনের কারণ, অস্ত্র উদ্ধার এবং স্বীকারোক্তির মাধ্যমে এটি যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড- তা পরিষ্কার। বাকি আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো Read more

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে বেশ উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। তাইতো এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে Read more

পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা
পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম
বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম

দেশজুড়ে ব্যাপক আলোচিত পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন