গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে মধ্যনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিস (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. উমর ফারুক (৩২)। তিনি মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যনগর থানা পুলিশের একটি টিম শহিদ আয়তুল্লাহ ব্রিজ সংলগ্ন হাওরে এ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন এসআই বিকাশ সরকার। তার সাথে ছিলেন এএসআই আলমগীর হোসেন, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই স্বপন সরকার এবং সঙ্গীয় ফোর্স।অভিযানের সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ভারতীয় কাপড় জব্দ করা হয় এবং উমর ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই বিকাশ সরকার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি
নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি।শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা Read more

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যায় ৮ জনের সাজা, দুইজন যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন