কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায়। নিহত কপিল উদ্দিন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মইন উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতরা হলেন- অটোরিকশাচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪) ও শাহানা বেগম (৩৫)। তাদের সবার বাড়ি বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে।পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আটজন যাত্রী উপজেলার পাতিলাপুর গ্রামে দাওয়াত খাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে যাদুপোদ্দার এলাকায় পৌঁছালে একটি বালু ভর্তি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে রাস্তা থেকে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।উলিপুর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) রাশেদ পারভেজ জানান, কপিল উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি Read more

আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা
আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. ইউছুফ নামে এক আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।শনিবার (১২ এপ্রিল) রাত ৯টায় Read more

‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম
‘পারমাণবিক’ শক্তিধর পাকিস্তানে হামলা এত সহজ নয়: মরিয়ম

পাকিস্তান যেহেতু ‌‘পারমাণবিক’ শক্তিধর দেশ তাই এত সহজে কেউ হামলা করতে পারবে না বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।বুধবার Read more

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসীদের কর্মসংস্থান ও আইনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন