বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে সফরে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরিতে ছিটকে গেছেন একাধিক তারকা খেলোয়াড়।আগামী ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সফরে তিন ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই।তবে সিরিজ শুরুর আগেই পাকিস্তান দলে দেখা দিয়েছে চোটের ছায়া। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইনজুরির কারণে এই সিরিজে দেখা যাবে না দলের সহ-অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানকে। ডান কাঁধের চোটে ভুগছেন তিনি। চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, ফলে তাঁকে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে।শুধু শাদাবই নন, পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও শতভাগ ফিট নন। তাঁদের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।এই সুযোগে পাকিস্তান দলে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। দল নির্বাচনে তরুণদের দিকে ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। নাম উঠে আসছে ডানহাতি পেসার সালমান মির্জা ও চায়নাম্যান স্পিনার সুফিয়ান মুকিমের। অভিষেকের হাতছানি নিয়ে তাঁরা অনুশীলন করছেন লাহোরের ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায়।বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি বিশ্বকাপ-পরবর্তী দল পুনর্গঠনের এক পরীক্ষা হিসেবে দেখছে পাকিস্তান। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে সিরিজটি বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন
পাওনা টাকা নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুইশ’ টাকা না পেয়ে অপূর্ব চন্দ্র দাস (২০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই Read more

আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। Read more

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা Read more

দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক
দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির Read more

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন