মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলে, আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ কয়েকজন সিনিয়র আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান।উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে।তবে, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও গতকাল রাতে ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে আটক করা হয়। এছাড়া দৌলতপুর ও শিবালয় থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলার শুনানি হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ Read more

বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব
বয়স বাড়লে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছু থাকে না: সাকিব

রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের ক্রিকেটে অনিয়মিত হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে Read more

শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা  হয়েছে Read more

মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ Read more

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন