২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিসিসির কর্মকর্তারা। এসময় অবৈধভাবে দখলে থাকা ঘর মালিকদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয় অভিযান পরিচালনাকারীদের সঙ্গে। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মোহম্মাদ দেলোয়ার হোসেন এসে ঘর মালিকদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অল্টিমেটাম দেন। পরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেয় মালিকরা। এসময় বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা পরেশ সাগর মাঠ ও তার পাশে থাকা সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিক্ষার্থীদের খেলার মাঠ শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত করে সৌন্দর্য বর্ধন ও খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেয়ায় সাধুবাদ জানিয়েছেন জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপর এ ঘটনা Read more

যশোরে ‘টাক মিলন’ আটক
যশোরে ‘টাক মিলন’ আটক

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’ আটক হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার রামপুরা Read more

সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান

দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন