ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলে। তবে এই ক্রিকেটারের অনুপস্থিতি সমর্থকদের মোটেও টের পেতে দেননি শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। হেডিংলি টেস্টে ভারত হারলেও এই ব্যাটারের ব্যাট হেসেছে। আর এবার এজবাস্টন টেস্টেও সেঞ্চুরির দেখা পেয়েছেন গিল। আক্ষেপ রয়ে গেছে যশস্বী জয়সওয়ালের। সেঞ্চুরির স্বাদ পেতে পেতেও থেমে গেছেন ৮৭ রানে।বুধবার (২ জুলাই) এজবাস্টনে প্রথম দিনের খেলা শেষে ভারত তুলেছে ৫ উইকেটে ৩১০। গিল অপরাজিত ১১৪ রানে এবং ৪১ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা।এজবাস্টনের পেস বান্ধব উইকেটে এদিন শুরুতেই ধাক্কা খায় ভারত। দিনের অষ্টম ওভারে ক্রিস ওকসের শিকার হন কেএল রাহুল। এরপর করুন নায়ারকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন নায়ার। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে স্লিপে ক্যাচ তুলে দেন নায়ার। নায়ারের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন গিল। ওপেনার জয়সওয়ালকে নিয়ে ৬৬ রানের জুটি গিলের। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জয়সওয়াল। বেন স্টোকসের শর্ট বলে চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন বাঁহাতি ওপেনার।জয়সওয়ালের বিদায়ের পর থিতু হতে পারেননি ঋষভ পন্থও।  ৪২ বলে ২৫ রান করে শোয়েব বশিরের বলে লং অনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেডিংলিতে জোড়া সেঞ্চুরি করা এই মারকুটে ব্যাটার। এরপর দলীয় ২১১ রানে নীতীশ কুমার রেড্ডিও ফিরে যান দ্রুত।তবে ৫ উইকেট হারানোর পর দিনের বাকি সময় জাদেজাকে নিয়ে সাবলীলভাবে কাটিয়ে দেন ভারতের নতুন অধিনায়ক। তুলে নেন টানা দুই সেঞ্চুরি। সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৫ (গিল ১১৪*, জয়সোয়াল ৮৭, জাদেজা ৪১*, নায়ার ৩১; ওকস ২/৫৯, কার্স ১/৪৯, স্টোকস ১/৫৮)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ Read more

গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার Read more

প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা
প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী, তারই ‘শাস্তি’ পেতে হলো যুবককে! ভারতের হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে Read more

রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২০ জুলাই) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন