রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০২ জুলাই) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা।কবি নজরুল সরকারি কলেজ শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজ শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সভাপতি মো. আশিকুর রহমান সরল। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর নির্বাহী পরিচালক এবং দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহবুব ডিজিটাল জগতে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।এছাড়াও, বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক জাহিদুর ইসলাম মিয়াজী। অফিসিয়াল সিভি লেখার কৌশল সম্পর্কে আলোচনা করেন বিডি জবস ডট কম-এর এজিএম মুহাম্মদ আলি ফিরোজ।প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘তোমরা যারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে এ অনুষ্ঠানে এসেছো, তাদের ধন্যবাদ। অল্প সময় অবলোকন করে বুঝতে পারলাম অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয় আছে। আমি আশা করি, ক্যারিয়ার ভিত্তিক এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে।’উক্ত ক্যারিয়ার বুস্টিং ট্রেনিং প্রোগ্রামে কবি নজরুল সরকারি কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কোর্স শেষে সকল শিক্ষার্থীদেরকে উপহারসামগ্রী ও সার্টিফিকেট প্রদান করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ
উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী (স্থানীয়দের ভাষায় পাগলী) রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতের আঁধারে রাস্তায় প্রসব করা Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় আজ রবিবার (১৮ মে) থেকে বিক্রি হবে নতুন দামে। গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় Read more

রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ
রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক Read more

নিবন্ধন পেতে ‘ঘাটতি’ পূরণে ইসিতে এনসিপি
নিবন্ধন পেতে ‘ঘাটতি’ পূরণে ইসিতে এনসিপি

নিবন্ধনের জন্য ‘ঘাটতি’ থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন