নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারিরা। বুধবার (০৩ জুলাই) রাতে স্থানীয় মাদক কারবারি সুজনের নেতৃত্বে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি লিয়াকত আলী।প্রত্যক্ষদর্শীরা ও ইসলামী আন্দোলনের নেতারা জানান, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদক কারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন। এ সময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় ডা. আব্দুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতের চিৎকারে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করেন।হামলার ঘটনায় হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ প্রতিনিধিদল।হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘একের পর এক আমাদের নেতা-কর্মীদের উপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহসভাপতির ওপর হামলা হলো। কয়েকদিনের ব্যবধানে আবার থানা সভাপতির ওপর নারকীয় হামলা, এটা সহ্য করার মতো নয়।’বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশর সাত জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। Read more

ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
ইটনায় নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭ Read more

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুর ১টার মধ্যে দেশের সাত অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি Read more

পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন
পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি দায়িত্ব Read more

ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা
ডিসেম্বরেই শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের Read more

কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন