জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়েছে।দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নির্বিচারে গ্রেফতার, গুম ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন টুর্ক। তার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ভেনিজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে।এ ধরনের অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার পার্লামেন্ট তাকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টুর্ক জেনেভায় ভেনেজুয়েলার বিরুদ্ধে গত এক বছরে নির্বিচারে আটক, যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন ও গুমের অভিযোগ তোলেন। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তার এ অভিযোগ প্রত্যাখ্যান করে।এমনকি ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় টুর্কের প্রতিবেদনকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েয়েছে।নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় পরিষদের স্পিকার জর্জ রদ্রিগেজ টুর্কের কার্যালয়ের সঙ্গে তার দেশের সরকারের যেকোনো সম্পৃক্ততা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।তবে এবারই প্রথম নয়, অতীতেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে অবাঞ্ছিত করেছিল ভেনেজুয়েলা। এই ‘অবাঞ্ছিত’ বা ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণায় তাৎক্ষণিক কোনো আইনগত কিংবা কূটনৈতিক প্রভাব পড়ে না। অতীতের মতো এবারও তেমনটিই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমের শুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত Read more

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। রোববার (২১ ডিসেম্বর) এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক
গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন