ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।অবৈধ দখলদার বেন গিভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্মোরিচের দারস্থ হন বেন গিভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন।হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, বেন গিভিরের ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার পরিকল্পনাও করছিল।তবে স্মোরিচের এক মুখপাত্র দাবি করেছেন, স্মোরিচ এমন কোনো উদ্যোগের সঙ্গে জড়িত না। তিনি বলেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা খেলা’ খেলার চেষ্টা করছেন।বেন গিভির ও স্মোরিচের এ ফন্দির ব্যাপারে জানতে পেরে ক্ষুব্ধ হয় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তারা নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব আলোকচিত্র দিবস আজ
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়ে আসছে।১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগের Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!
মায়ের ফোনে ৫ লাখ টাকার ললিপপ অর্ডার দিল শিশু!

মায়ের মোবাইলে থেকে আমাজনে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল ৮ বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা বাংলাদেশি Read more

‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’
‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী Read more

দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। চলতি (এপ্রিল) মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় Read more

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন