কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। এই ঘটনায় নিহতের ব্যক্তির ছেলে আল আমিন (২৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।নিহত ব্যক্তি ভৈরবপুর উত্তরপাড়া কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে বাবা-ছেলে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গতকাল রবিবার (২২ জুন) ভোর রাত দেড়টার সময় পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রাত দেড়টার সময় পাশের রুমের বাসিন্দা চিৎকার শুনে গিয়ে দেখেন তাদের রুমে তালাবন্ধ। এ সময় তাদের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রুমের ভিতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে। এ বিষয়ে ভৈরব থানার পুলিশের উপ-পরিদর্শক শক্তি মৃধা জানান, গভীর রাতে ৯৯৯ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ সময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুড়ে গেল শোভাযাত্রার জন্য বানানো সেই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন