কুমিল্লার লালমাইয়ের ফয়েজগঞ্জ বাজার এলাকায় চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। তিনি জেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সাথে থাকা সিয়াম গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনার পরপরই ঘুম ভাঙলো লালমাইয়ের প্রশাসনের। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা এড়ানো, সড়কে শৃঙ্খলা ও জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা লালমাই উপজেলার সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকা ফয়েজগঞ্জ সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে লালমাই উপজেলা প্রশাসন ও লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।   বুধবার (২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার ও লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল আকবর এর নেতৃত্বে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের আওতাধীন ফয়েজগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সকল মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ-সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই ও দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে ১৪ জন মোটরসাইকেল চালককে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, সম্প্রতি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ এলাকায় দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালনা ও হেলমেট পরিধান করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতেই এ অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমাদের এই অভিযানে সবাই সতর্ক থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সিটি Read more

কক্সবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বেলা Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?
ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?

২০১৯ সালের নভেম্বরে ইরানের রাজপথে জনবিক্ষোভ চলাকালে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ভূমিকা Read more

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

আগামী এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন