শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন টিকে আছে আটটি দল। এরই মধ্যে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মতো ইউরোপের ক্লাবগুলো। তবে এই ধাক্কার মধ্যেই চমক দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের দুই ক্লাব ফ্লুমিনেন্স ও পালমেইরাস। টুর্নামেন্টের আরেক ‘আন্ডার ডগ’ সৌদি ক্লাব আল হিলালও জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এছাড়াও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং পিএসজি। কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে দু’টি হাই-ভোল্টেজ ম্যাচ। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি হাই-ভোল্টেজ ম্যাচ। ৫ জুলাই রাত ১০টায় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ৬ জুলাই রাত ২টায় মাঠে নামবে ইউরোপের আরেক দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।বাকি দুই ম্যাচেও রয়েছে উত্তেজনার ছোঁয়া। ফ্লুমিনেন্স মুখোমুখি হবে সৌদি আরবের আল হিলালের এবং চেলসি লড়বে ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের বিপক্ষে।কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)৫ জুলাই:    ফ্লুমিনেন্স-আল হিলাল (রাত ১টা)৫ জুলাই:    চেলসি-পালমেইরাস (সকাল ৭টা)৫ জুলাই:    পিএসজি-বায়ার্ন মিউনিখ (রাত ১০টা)৬ জুলাই:    রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড (রাত ২টা)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ Read more

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন Read more

দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার (৯ এপ্রিল) খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বাজতে শুরু করেছে ক্লাসে প্রবেশের ঘণ্টা। Read more

দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে
দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে

কি কমু বাহে! বর্ষা মৌসুমে ধরলা-বারোমাসিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় হামার দুঃখের শ্যাষ নেই। আজ থেকে ১৫/২০ দিন থেকে হামারগুলার Read more

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন