আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। বুধবার (০২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহর সংস্থা। খবর আলজাজিরা।ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানায়, সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে আইএইএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক।বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াবে।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়।প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেহরানও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এই ১২ দিনের সংঘর্ষ শেষ হয় ২৪ জুন একটি মার্কিন-মধ্যস্থতাধীন যুদ্ধবিরতির মাধ্যমে।তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান আইএইএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবারও উত্তেজনার বার্তা দিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ Read more

স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে
স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে

‘যখন আমি হামলার ঘটনা শুনলাম, মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবা-মায়েরা সবাই বাসটির দিকে ছুঁটছে। কেউ Read more

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন