শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে। কেননা এ ম্যাচে থাকছেন না কোনো সিনিয়র ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ ম্যাচে দেখা যাবে অন্য বাংলাদেশকে। আগামী ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দলকে গুছিয়ে নিতে চাইছে বিসিবি। সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহরা না থাকায় দায়িত্ব উঠছে তরুণদের কাঁধে। ফলে শ্রীলঙ্কার এই সফরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার শুরু হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে চ্যাম্পিয়নস ট্রফির পর এ সিরিজে দলে ফিরেছেন লিটন দাস। দলে আছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা নাঈম শেখও। ফলে বলা বাহুল্য এ ম্যাচে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে এই দুই ক্রিকেটারকে। এক্ষেত্রে তিন বা চার নম্বরে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। মিডেল অর্ডারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় ও উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। আর মিরাজ খেলতে পারেন লোয়ার অর্ডারে। এক্ষেত্রে ছয় নম্বরে ব্যাট করতে পারেন তিনি। কলম্বোর উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। সে হিসেবে একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। তবে অসুস্থতার কারণে রিশাদকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত যদি তিনি না খেলতে পারেন তাহলে দলে জায়গা হতে পারে তানভীর ইসলামের। পেস আক্রমণে তেমন কোনো চমক থাকার সম্ভাবনা খুবই কম। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদকে দেখা যেতে পারে একাদশে। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন  মুস্তাফিজুর রহমান ও উদীয়মান পেসার নাহিদ রানা।বাংলাদেশের সম্ভাব্য একাদশ:লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানভীর ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে দেশীয় অস্ত্রসহ চার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
মিরপুরে দেশীয় অস্ত্রসহ চার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) দুপুরের Read more

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন