বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী তানজিলা (১৮)। অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার (০১ জুলাই) রাতে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।কলেজ ছাত্রীর বাবার অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করতেন। একপর্যায়ে মেয়ে ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানেও রাকিব যোগাযোগ রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে।চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। মঙ্গলবার সকালে রাকিব ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি এবং রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।ঘটনার পর থেকে রাকিব ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানান এলাকাবাসী।কলেজ ছাত্রীর বাবা বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে বারবার শারীরিক সম্পর্কে জড়ায়। এখন বিয়ে না করে উল্টো আমাদের সম্মানহানি করছে। আমি এর বিচার চাই।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই
গজারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আট বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল আটটি বসতঘর। পুড়ে যাওয়া ৮টি ঘর স্যুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডে জড়িত Read more

মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার
মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন