নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে সানাউল্লাহ বাদশা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সানাউল্লাহ’র প্রেমিকা ও তার স্বামী ওই ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (০১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিস ও ইন্টারনেট ব্যবসা করতেন।জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়া চলছিল সানাউল্লাহর। বাদশার সঙ্গে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সানাউল্লাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সহকারী পুলিশ সুপার জানান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান
সিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যান

নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি Read more

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা
নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ বুধবার, ১৫ লাখ জমায়াতের প্রত্যাশা

বিএনপির তিন তরুণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশ অনুষ্ঠিত হবে Read more

সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন