দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। মূলত ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম এবং দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে।বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।এর আগে গত মাসে আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে শুরু করে টানা ১০ মাসে সিডেনর ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমস-এর কাছে ১ হাজার ২০৭ টন স্টিল বার রপ্তানি করেছে।তবে এখন ইউরোপের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বাস্কভিত্তিক সিডেনর ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের কাছে আর কোনো স্টিল পণ্য বিক্রি করবে না।স্পেনের গণমাধ্যম কাদেনা সের-এর বরাতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি খুবই সামান্য হবে, কারণ দেশটির বাজার থেকে সিডেনরের মোট বিক্রির ০.৫ শতাংশেরও কম আসে।সিডেনর জানায়, এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে।স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন্দুই জানান, “সিডেনর সামাজিক চাপের কাছে নতি স্বীকার করেছে”। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-তে তিনি আরও জানান, “আমরা এখনও স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি, যেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং ফিলিস্তিনি জনগণের গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে।”স্পেন সরকার জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। তবে বিভিন্ন তদন্তে দেখা গেছে, কিছু পুরোনো চুক্তি এখনো চালু রয়েছে।ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। গাজায় এই আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের চরম ঝুঁকিতে রয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে Read more

ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ
ঝুঁকিপূর্ণ সেতুর পরিদর্শনে সাটুরিয়ায় ইউএনও, নিলেন সংস্কারে পদক্ষেপ

মানিকগঞ্জের সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর নির্মিত বিকল্প সড়কের একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু খবর পেয়ে তা পরিদর্শনে গিয়ে সেতুটি সংস্কারের জন্য Read more

বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি Read more

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হলেন রাশেদ খান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক Read more

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্কের মধ্যে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন