নীলফামারীর সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের চাঁদনগর এলাকার এক প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের বাসা থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত শামসুন্নাহার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহত শামসুন্নাহার শিক্ষিকা রহিলা বেগমের দূর সম্পর্কের বোন এবং দীর্ঘদিন ধরে তার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।শিক্ষিকা রহিলা বেগম জানান, ‘দীর্ঘদিন থেকে তিনি আমার বাসায় রয়েছেন। প্রতিদিনের মত সকালে আমি স্কুলে যাই। আপা (শামসুন্নাহার) বাসায় একা ছিলেন। দুপুরে টিফিনের সময় বাসায় এসে দরজায় নক করলেও কোনো সাড়া মেলেনি। জানালায় নক করেও কোনো সাড়া না পেয়ে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। পরে দেখতে পাই দরজার বাইরের দিক থেকে সিটকিনি লাগানো। দরজা খুলে ভেতরে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় শামসুন্নাহারের মরদেহ পড়ে থাকতে দেখি। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।’শিক্ষিকা রহিলা বেগমের দাবি, ‘ঘটনার সময় বাসা থেকে ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরির সময় পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।’নিহতের ছেলে সামসুল ইসলাম জানান, ‘মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়। মা তখন শরীর খারাপের কথা জানান। এ সময় তাকে বাড়িতে চলে আসার কথা বললে তিনি জানান, রোববার অথবা সোমবার ফিরবেন। কিন্তু বিকেলে আমাকে জানানো হয়, আমার মা মারা গেছেন। দ্রুত ছুটে এসে জানতে পারি, তাকে হত্যা করা হয়েছে।’সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় নিয়েছি। রংপুর থেকে ক্রাইম সিন টিম আসছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল তদন্ত করে লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।’এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডির ক্রাইম সিন টিম এসে পৌঁছেছেন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের Read more

মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম Read more

কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়
কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়

আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম আকর্ষণ কোরাবানির উদ্দেশ্যে কেনা পশু। এরই মধ্যে Read more

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূমের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের Read more

আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন