লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন লোকজন নিয়ে যুবক শরীফ ও তার পরিবারের উপর হামলা চালান।মঙ্গলবার (১ জুলাই) ভুক্তভোগী শরীফ ও তার পরিবার গণমাধ্যমে অভিযোগ করেন। এ ঘটনায় শরীফ, শরীফের মা বিবি জহুরা, বোন রহিমা বেগম, চাচা মোঃ কবির ও মোঃ আব্দুল মালেক আহত হন।এর আগে রবিবার (২৯ জুন) বিকেলে ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় শরীফের বাড়ি ও বাড়ি সংলগ্ন দুটি দোকানও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়।শরীফ চরকাদিরা ইউনিয়নের রব বাজার এলাকার মোঃ রফিকের ছেলে এবং অভিযুক্ত নিজাম উদ্দিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার।ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, চরকাদিরায় ভুলুয়া নদীর উপর গত বছর এলজিইডি একটি ব্রীজ নির্মাণ করে। ব্রীজটি রব বাজার এলাকায় হলেও নাম দেওয়া হয়েছে ইসলামগঞ্জ চরকাদিরা ব্রীজ। এই নাম নিয়ে রব বাজার এলাকার মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই পেক্ষিতে মোঃ রফিকের ছেলে মোঃ শরীফ উদ্দিন ফেসবুক লাইভে এসে নামফলক মুছে ফেলেন। এ ঘটনার জের ধরে ইসলামগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নিজাম উদ্দিন লোকজন নিয়ে এসে শরীফের উপর অতর্কিত হামলা চালান। এতে শরীফ, শরীফের মা বিবি জহুরা, বোন রহিমা বেগম, চাচা মোঃ কবির ও মোঃ মালেক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শরীফের মা জহুরা বেগম এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, নিজাম মেম্বারের নেতৃত্বে এখানে হামলা হয়েছে। তারা শরীফ ও তার পরিবারের উপর হামলা করেছেন এবং এখানে দোকানপাট ভাঙচুর করেছেন। দোকান ভাঙচুর করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।এ বিষয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, হামলার বিষয়টি আমি কিছুই জানি না। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে। এর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত।এদিকে হামলার ঘটনায় পরদিন ঘটনাস্থল গিয়েছেন কমলনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন বলেন, উভয় পক্ষই আমাদের দলীয় লোক। আমরা দুই পক্ষকে নিয়ে বসে এটার সমাধান করবো। কেউ যদি বাড়াবাড়ি বা আমাদের কথা অমান্য করে তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী
এবার পদত্যাগ করলেন নেপালের কৃষিমন্ত্রী

নেপালে জেন জিদের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা
নব্য ও ভাবী কৃষি গবেষকদের ঈদ ভাবনা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব! ঈদের আগমনী বার্তা যেন শিক্ষার্থীদের মনে এক ভিন্ন সুর তোলে। ক্যাম্পাসের ব্যস্ততা, গবেষণা বা Read more

গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে গজারিয়া অংশে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন