বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশটি আসর শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে টুর্নামেন্টটির ১১তম আসর। গতকাল বোর্ড সভা শেষে এমনটিই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবছরই ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে নানা সমস্যায় বিতর্কিত হয় বিপিএল। ফলে প্রশ্ন ওঠে টুর্নামেন্টটির মান নিয়ে। এ পরিস্থিতি থেকেও অবশ্য উত্তরণের পথ খুঁজছে বিসিবি। ২০২৫ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন চক্রে বিদেশি প্রতিষ্ঠানও বিপিএলে দল নিতে পারবে। এক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা দেওয়া হবে ৫ বছরের জন্য।গণমাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন বিসিবির আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বোর্ড মিটিং শেষে গৃহীত সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মিঠু।তারা জানান, নতুন একটি অর্থনৈতিক ও ব্যবস্থাপনাগত কাঠামো তৈরি হচ্ছে, যেখানে বিদেশি অংশগ্রহণকারীদের জন্য সুযোগ রাখা হচ্ছে।এসময় বোর্ড  সভাপতি  বুলবুল বলেন, ‘বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানির পরামর্শ নিয়ে আমরা নতুন একটা মডেল তৈরি করব। যে কোনও বিদেশি প্রতিষ্ঠান আমাদের নির্ধারিত ক্রাইটেরিয়া এবং সরকারের নীতিমালা পূরণ করতে পারলে বিপিএলে দল নিতে পারবে।’তিনি আরও বলেন,‘দলের সংখ্যা নির্ধারণ করা হয়নি এখনো। তবে যতটা সম্ভব “প্রপার” দল নেওয়া হবে। অর্থাৎ যারা আমাদের স্ট্যান্ডার্ড পূরণ করতে পারবে। আমরা চাই এবার মানসম্মত দল আসুক, আগের অভিজ্ঞতা থেকে শিখে।’এদিকে বিপিএলকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনদের বিপিএলের সাথে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এনিয়ে মিঠু বলেন, ‘যেমন আইপিএল বা পিএসএলে বড় বড় স্পোর্টস এজেন্সি যুক্ত থাকে, আমরা সেভাবেই ভাবছি। মিডিয়া, বাণিজ্যিক খাত কিংবা সরকারি সংস্থার লোকদেরও যুক্ত করার কথা ভাবা হচ্ছে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য Read more

মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ
মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও শেষ পর্যন্ত কুশল Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ Read more

ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা
ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (১১ Read more

জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা
জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় Read more

কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ
কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন