চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লবণ বোঝাই ট্রলারের ধাক্কায় সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। গত ২৯ জুন ভোরে বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন ও কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সংযোগকারী এই সাঁকোটি ভেঙে পড়ে।স্থানীয়রা জানান, লবণ বোঝাই দুটি বড় ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকোটিতে সজোরে আঘাত করলে এটি ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে নুইয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ছনুয়া খাল পারাপারে দুর্ভোগ লাঘবের জন্য ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ‘ছনুয়া উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন এই বাঁশের সাঁকোটি নির্মাণ করেছিল।ছনুয়া উন্নয়ন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, সাঁকোটি নির্মাণে প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এর মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদ ২ লাখ টাকা সহায়তা দেয় এবং বাকি টাকা সংগঠনের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হয়।সাঁকোটি নির্মাণের ফলে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার হাজারো শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হয়েছিল।রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, ‘তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ ছিল সাঁকোটি। এখন আমাদের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হবে।’ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি মো. আমিরুল হক এমরুল কায়েস বলেন, ‘সাঁকোটি ভেঙে যাওয়ায় দুটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনিশ্চিত হয়ে গেল। আমরা ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, ‘এখন বড় উদ্যোগ গ্রহণের মতো বরাদ্দ উপজেলা পরিষদের নেই। তবে সাঁকোটি সংস্কারের জন্য আমি জেলা পরিষদের সঙ্গে কথা বলব।’ এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় Read more

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন