কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৪ কিশোরগঞ্জ। এর আগে গতকাল (৩০ জুন) রাত পৌনে ৮টায় কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার সিটিল্যাব হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব সূত্র জানায়, অভিযুক্ত জয়নালের স্ত্রী বিদেশ থাকায় তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। এমতাবস্থায় জয়নাল তার বড় মেয়েকে শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। গত বছরের ১২ জুন ভুক্তভোগী মেয়েকে নানান ভয়ভীতি জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার ধর্ষণে ভুক্তভোগী মেয়ে গর্ভবতী হয়ে পড়লে তার ফুফু গর্ভপাত করায়। এ ঘটনায় ভুক্তভোগীর দাদি এবছরের ১৮ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল দিয়ে পাবদা রপ্তানি বেড়েছে, উৎপাদন খরচে বিপাকে চাষিরা
বেনাপোল দিয়ে পাবদা রপ্তানি বেড়েছে, উৎপাদন খরচে বিপাকে চাষিরা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাবদা মাছের রপ্তানি বেড়েছে। তবে এর বিপরীতে সে দেশ থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি Read more

৮৭ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ
৮৭ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৮৭ জন তৎকালীন বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ হয়েছে। তবে আদেশ পরে Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন
জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন

রাতের আধাঁরে মামলা তুলে নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে হুমকির অভিযোগ ওঠেছে। গত কয়েক Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন