সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে আগমন করেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিপুল সংখ্যক হাজির সেবা উন্নত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছিল এবং এটিকে এখন পর্যন্ত সৌদিআরবের ইতিহাসে সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিকভাবে সমন্বিত হজ বলে ঘোষণা করা হয়েছে।সৌদি আরব ২০২৫ সালের হজকে নিরাপদ ও সমৃদ্ধ করতে উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সমন্বয় এবং নজিরবিহীন ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়েছেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী ড. আল-হাসান বিন ইয়াহইয়া আল-মানাখরা।তিনি বলেন, সৌদি আরব গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আমরা ১৩০টির বেশি দেশ থেকে আগত ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজিকে স্বাগত জানিয়েছি। এটি আমাদের জন্য গৌরবের বিষয় ও পবিত্র দায়িত্বের অংশ।তিনি বলেন, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে সরকার, বেসরকারি ও স্বেচ্ছাসেবী খাতে আড়াই লাখের বেশি কর্মী নিয়োজিত ছিল।এ বছর চালু হওয়া প্রযুক্তির মধ্যে ছিল:১. ডিজিটাল ইমিগ্রেশন চেক ব্যবস্থা।  ২. এআই-চালিত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।  ৩. পরিধেয় স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস ব্যবস্থা।  ৪. ড্রোন দিয়ে জরুরি সাহায্য পৌঁছানোর ব্যবস্থা।  ৫. উষ্ণতা পর্যবেক্ষণ ডিভাইস ব্যবস্থা।  ৬. ভয়েস অ্যাক্টিভেটেড অনুবাদক ব্যবস্থা।  ৭. স্মার্ট ব্রেসলেট ও রোবট গাইড ব্যবস্থা। এসব প্রযুক্তি হাজিদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করেছে।আল-মানাখরা বলেন, আমরা মসজিদুল হারামের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ করেছি এবং হাজিদের সফরের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
নাটোরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার Read more

বাঘায় মোবাইল কোর্টে খাঁচাবন্দী ঘুঘু পাখি অবমুক্তি ও জরিমানা
বাঘায় মোবাইল কোর্টে খাঁচাবন্দী ঘুঘু পাখি অবমুক্তি ও জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার পৌর বাজারে বন্যপ্রাণী ঘুঘু বিক্রির অভিযোগে বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি

ঈদ উদযাপন শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই Read more

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, শুনানিপর্ব চলবে ৩ সপ্তাহ
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, শুনানিপর্ব চলবে ৩ সপ্তাহ

প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস Read more

দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ
দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

সারাদেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন