জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আজ প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার (৭ জুলাই) আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পরবর্তী শুনানির জন্যে এ দিন ধার্য করেন।এদিন বেলা ১১টা ৫০ মিনিটে শেখ হাসিনার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। এই মামলার শুনানি বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয়।এর আগে, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।এই ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা
ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, ৭ ঘণ্টায় পেলেন ১২ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচের জন্য আর্থিক সাহায্য চেয়ে ভিডিওবার্তা দেয়ার পর ৭ ঘণ্টায় ১২ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে

সাংবাদিকের সঙ্গে প্রেম! শুনেই অনেকেই ভয়ে পিছিয়ে যায়। এমন পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সাংবাদিকরা সাধারণত পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে Read more

সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ
সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে Read more

বিয়ের মেহেদির রং মোছার আগেই স্বামীকে হত্যা করল স্ত্রী
বিয়ের মেহেদির রং মোছার আগেই স্বামীকে হত্যা করল স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান (২৭)। পৌরশহরের মসজিদ পাড়ায় Read more

সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ
সেঞ্চুরির বন্যায় ইতিহাসে নাম লেখাল ভারত-ইংল্যান্ড সিরিজ

ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন