আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে দিতে পারে না। এই জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার; যাতে স্বৈরাচার আর মাথাচাড়া না দিতে পারে। তিনি বলেন, ১৬ বছর পর আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। এর মাধ্যমে তাৎক্ষণিক আমরা আমাদের টার্গেট পূরণ করতে পেরেছি। কিন্তু তার প্রথমেই ছিলো নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের একটি বিরাট স্বপ্ন। আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করবো। যাতে পরে এই দিন উদযাপনের জন্য আরও ১৬ বছর অপেক্ষা না করতে হয়। স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে যাতে বিনাশ করতে পারি।এ সময় জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে কর্মসূচি ঘোষণা করছি সেটা শুধু সূচনা নয় বরং একটি নতুন শপথ। গতবছরের জুলাইয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের যে ঐক্য ছিল, আমরা চাই সেই ঐক্য এই জুলাইয়ে আবারও সুসংহত হোক। কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে Read more

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

দেশে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
দেশে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে Read more

ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি

১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় Read more

Олимп казино официальный сайт в Казахстане – Olimp Casino
Олимп казино официальный сайт в Казахстане – Olimp Casino

Олимп казино официальный сайт в Казахстане - Olimp Casino ▶️ ИГРАТЬ Содержимое Преимущества игры в Olimp CasinoБыстрый доступ к играмКак Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন